সময়ের আগেই বর্ষার আগমন, নিম্নচাপের জেরে বাংলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আলিপুর হাওয়া অফিস জানিয়েছে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বাংলায় ঢুকেছে বর্ষা। তবে এই মুহূর্তে বর্ষার প্রকোপ বেশি পড়ছে উত্তরবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে প্রবেশ ঘটে বর্ষারানির এখন সেটাই দেখার।

তবে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। নিম্নচাপের জেরেই এই বর্ষণ। শুক্রবার ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। আগামী এক সপ্তাহে প্রতিটি জেলায় তুমুল বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে অতি গভীর নিম্নচাপ আছড়ে পড়েছে, যা রায়দীঘির কাছে স্থলভাগে প্রবেশ করেছে। আজ রাতের মধ্যেই এটি শক্তি হারিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৬৫ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*