১৪ ই মার্চ দোলের দিন সকালের দিক থেকে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেট্রো পরিসেবা থাকছে বন্ধ।অর্থাৎ দোলের দিন শুক্রবার সকাল থেকে কোনও মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা! ফলে বড়সড় ভোগান্তি অপেক্ষা করছে তাঁদের জন্য। বলা হচ্ছে দোলের দিন দুপুর গড়িয়ে ছাড়বে মেট্রো, রঙ খেলার আগে জেনে নিন সময়সূচি। সাধারণত দোলের দিন মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকে। আসলে ওই দিন রাস্তায় অন্যান্যদিনের মতো যাত্রী থাকে না। অনেক অফিসে ছুটিও থাকে, তাই এবারও দোলের দিন মেট্রোর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে।

এবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা। দুপুর তিনটে থেকে গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে। অরেঞ্জ ও পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না দোলের দিন। দোলের দিন প্রথম মেট্রো ছাড়তেই দুপুর গড়িয়ে যাবে।
১৪ মার্চ দোলের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৬২টির পরিবর্তে সব মিলিয়ে ৬০টি মেট্রো চলাচল করবে। আড়াইটে থেকে পরিষেবা শুরু হবে।


তবে শেষ মেট্রোর সময়ের কোনও বদল হচ্ছে না এই লাইনে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সেদিন প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে না। সেদিন প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩ টের সময়। এসপ্লেনড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ৫ মিনিটের জায়গায় দুপুর ৩টের সময় ছাড়বে।
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা৫৫ মিনিটে ছাড়বে না। সেদিন মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।


সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৮টায়।

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়বে না। সেদিন ছাড়বে রাত আটটায়। অর্থাৎ সময় কিছুটা এগিয়ে নিয়ে আসা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*