শুক্রবার ভোররাতেই ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমান ভেঙে পড়ল পঞ্জাবের মোগার কাছে।
বায়ু সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ বায়ু সেনার একটি মিগ-২১ বিমান মোগার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে ভেঙে পড়ে। নিয়ম মাফিকই প্রশিক্ষণের জন্য ওই বিমানটি ব্যবহার করা হচ্ছিল, সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনার পরই বায়ুসেনার তরফে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, “গতকাল রাতে পশ্চিম সেক্টরে ভারতীয় বায়ুসেনার একচটি বিমানে দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী অতি গুরুতর চোট পান। ভারতীয় বায়ু সেনার তরফে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হচ্ছে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হচ্ছে।”

Be the first to comment