গত বছর এই ২০ মে বাংলার উপরে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমপান। তছনছ করে দিয়েছিল দক্ষিণবঙ্গকে। এবার আসছে ‘যশ’। এর তীব্রতা কতটা হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রবল ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী যশ-এর গঠন বা ফর্মেশন সম্পূর্ণ হবে ২২ মে। অর্থাৎ তারপর থেকে ডপলার রেডারে যশ-এর গতি প্রকৃতি, চরিত্র ও শক্তি ধরা পড়বে।
২২ মে বিকেলের পর ঘূর্ণিঝড় যশ স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। এটি চলবে ৩-৪ দিন ধরে। জলের মধ্যে ইতিমধ্যেই ঘূর্ণি তরঙ্গ তৈরি করছে। অর্থাৎ তার শক্তি ক্রমশঃ বাড়ছে।

Be the first to comment