রোজদিন ডেস্ক: দীর্ঘ বারো দিন পর উচ্চ আদালতের রায়ে জেল মুক্তি হোল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বিশিষ্ট নেতারা।। এতে দৃশ্যত আপ্লুত মিলন প্রধান।
জেল থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, অতিথি আবাসে থাকার সময় আচমকাই সাদা পোশাকের পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। গামছা দিয়ে চোখ বেঁধে অনেক ঘুরিয়ে এক ভাল জায়গায় তোলে। খুব ভাল ভাবে তাঁকে বলা হয়, উপ নির্বাচনে মনোনয়ন পত্র তুলে নিতে। তিনি রাজী না হওয়ায় ফের তাঁর চোখ বেঁধে নিয়ে এসে বিনা কারণে গ্রেফতার করে তাঁকে। এমন ই বিস্ফোরক বক্তব্য তাঁর।।
ক্ষুব্ধ মিলন প্রধান বলেন, উনিশ বছর আগে যে মামলায় তাঁকে গ্রেফতার করা হোল, সেই এক ই মামলায় তো মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী , চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক নেতার নাম ছিল। কাউকে না ধরে এতদিন পর তাঁকেই বা কেন ধরা হোল তিনি প্রশ্ন তোলেন।
প্রিয় রঞ্জন দাস মুন্সি না থাকলে নন্দীগ্রাম আন্দোলন পূর্ণতা পেতো না বলে তিনি জানান।
বলেন, তখনকার তথাকথিত তৃণমূল রা এখন বিজেপি র ঝান্ডা নিয়ে মুখ্যমন্ত্রী র সঙ্গে ঘুরছে!
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম উপ নির্বাচন নিয়ে রাজনীতির
পারদ ক্রমেই চড়ছে।

Be the first to comment