কুপওয়াড়ায় বাড়ি ঢুকে এক ব্যক্তিকে গুলি করল জঙ্গিরা,আবার নিশানায় নিরীহ মানুষ!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জঙ্গিদের নিশানায় ফের সাধারণ মানুষ। উত্তপ্ত কাশ্মীরের কুপওয়াড়ায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলি করল জঙ্গিরা। গুরুতর জখম ওই ব্যক্তি। হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রসুল মাগরে , বয়স ৪৩। উত্তর কাশ্মীরের কুপওয়াড়ার কান্দি খাস এলাকার বাসিন্দা তিনি।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। তারাও ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার চলেছে। বৃহস্পতিবার বান্দিপোরার চেকপোস্ট থেকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*