ভারত-পাক উত্তেজনার নতুন মোড়,পাকিস্তানকে কার্যত সাহায্য করতে পারে চিন ও তুরস্ক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠার মধ্যে চীন পাকিস্তানকে ১০০টির বেশি PL-15 লং রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল সরবরাহ করছে বলে সূত্রের খবর। এরই মধ্যে পাকিস্তানকে দুটি দেশ সাহায্য করতে পারে বলে খবর।
পাহালগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভারতের প্রতি যে ঘৃণা এবং আক্রোশ দেখায় যে ভারতের এখন এর উপযুক্ত জবাব ও শাস্তি দেওয়া উচিত পাকিস্তানকে। নাহলে শান্তির পথে চলতে শুরু করা কাশ্মীর বার বার রক্ত বন্যায় ভেসে যাবে।

অন্যদিকে এটা বোঝাই যায় যে কিছু দেশের সাহায্য না পেলে পাকিস্তান অনেক আগেই ভেঙে পড়ত। পাহালগাম হামলায় আমরা ভারতের প্রতি পাকিস্তানের ঘৃণা দেখেছি। পাকিস্তান-পৃষ্ঠপোষক জঙ্গিরা ধর্মের নামে মানুষ হত্যা করেছে। পাকিস্তানকে উপযুক্ত সময়ে জোরালো জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী একবারেই প্রস্তুত।

পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে চিন ও তুরস্ক অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই এই সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানের ওপর বদলার সাথে সাথে চিন ও তুরস্কের গতিবিধির ওপরও ভারতকে সজাগ থাকতে হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ভারতকে এই সময় বিচক্ষণতার সাথে এগোতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*