রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের হুংকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বললেন সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। প্রসঙ্গত ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই কথা বলেন নরেন্দ্র মোদি। এর আগে বিহারে সরকারি অনুষ্ঠানে প্রায় একই কথাই বলেছিলেন মোদি। আজ আবারও তার পুনরাবৃত্তি করলেন।
আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে পেহলগাঁও সন্ত্রাসী হামলার কথা তুলে নিহতদের পরিবারকে আশ্বাস দিয়েছেন যে এর ন্যায়বিচার হবেই। প্রতেকটি ভারতবাসী আজ একজোট হয়েছে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরছে দেখে সন্ত্রাসবাদীরা অস্বস্তিতে ভুগছে এবং তারা কেন্দ্রশাসিত অঞ্চলটিকে সমূলে ধ্বংস করতে চায়। গোটা দেশ ক্ষোভে ফুটছে।
প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে।
যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, পর্যটকদের আসা-যাওয়া আরো বেড়েছিল, স্কুল কলেজ চলছিল তখনই সন্ত্রাসী হামলা চালালো জঙ্গিরা।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমাকে সারা বিশ্বের নেতা-মন্ত্রীরা ফোন করেছেন চিঠি লিখেছেন। সহমর্মিতা দেখিয়েছেন নিহত পরিবারদের পাশে থাকা এবং ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমি আবারও পাহালগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের আশ্বস্ত করতে চাই — তাদের অবশ্যই ন্যায়বিচার প্রদান করা হবে।’
ন্যায় বিচার নিশ্চিত করা হবে, ‘মন কি বাত’-এ পেহলগাঁও হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা pic.twitter.com/OtOXu7TLWm
— Bangla Jago Tv (@BanglaJagotv) April 27, 2025

Be the first to comment