রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও এ সন্ত্রাসী হামলার ফলে ভারত তার পাল্টা জবাব দিতে নেমে পড়েছে রণক্ষেত্রে।আর তার প্রথম পদক্ষেপই হলো সিন্ধুর জল চুক্তি স্থগিত করা। সন্ত্রাসী হামলা ও ২৬ জন পর্যটকের মৃত্যুর বদলা যে এত তাড়াতাড়ি এই ভাবে মাশুল চুকাতে হবে পাকিস্তানকে তা ঘুনাক্ষরেও আভাস পায়নি পড়শীদেশ পাকিস্তান।
এরই মধ্যে শনিবার ঝিলাম নদীতে জল ছাড়ায় পাকিস্তানের মুজাফফরাবাদের হাত্তিন বালা এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উরির অনন্তনাগ থেকে চাকোঠি পর্যন্ত জল প্রবেশের ফলে নদীর তীব্র প্রবাহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
অন্যদিকে মুজাফফরাবাদ প্রশাসন জল জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি জলশক্তি মন্ত্রী সিআর পাতিল বলেন, “এক ফোঁটাও পানি পাকিস্তানে যাবে না।”
পাক প্রশাসনের অভিযোগ, পাকিস্তানকে না জানিয়ে আচমকা জল ছেড়ে দেওয়ার কারণে প্লাবিত হওয়ার পথে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদ ও চাকোঠির মতো এলাকা। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর জল। যার ফলে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা এই এলাকাগুলিতে।

Be the first to comment