Mob attacks police, উত্তাল বিহারের সীতামারি

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিহারের সীতামারিতে আজ সকালে এক মহিলা কাউন্সিলরের স্বামী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বৈদ্যনাথ মাহতো খুন হন। তাঁর স্ত্রী খুশদিল দেবী ওখানকার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দুষ্কৃতিরা তাঁকে খুব কাছে থেকে গুলি করে উধাও হয়। এই ঘটনার খবর ছড়াতে উত্তেজিত জনতা পুলিশকে আক্রমণ করে (Mob attacks police)। দুজন পুলিশ ইন্সপেক্টর, দুই পুলিশকর্মী-সহ বেশ কয়েকজন এতে আহত হন।
জনতা এই হত্যায় যুক্ত সন্দেহে একজনের বাড়ি আক্রমণ করে আগুন লাগিয়ে দেয়।তাঁদের অভিযোগ, স্থানীয় পুলিশের গাফিলতিই এর জন্য দায়ী। নিহতর আত্মীয়দের অভিযোগ, কয়েক দিন আগে একটি গুলিচালনার ঘটনায় পুলিশে নালিশ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। জেলার এসপি স্থানীয় এস এইচ ও-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। তিনজন অভিযুক্তকে পুলিশ খুঁজছে।
শুক্রবার ও বিহারের ভাগলপুরে বিজেপির মন্ডল সভাপতি উমা ভূষণ তাঁতি-কে গুলি করে হত্যা করে। মোটর সাইকেলে এসে দুই দুষ্কৃতি তাঁকে গুলি করে হত্যা করে। এই ঘটনার তদন্তভার সিট-কে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*