প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় প্রতীক ঘাসফুল পাবে কোন শিবির? কালীঘাটপন্থীরা না ঋতব্রত শিবির? শনিবার শুনানির পরও সেই প্রশ্নের মীমাংসা হল না। প্রায় দু’পক্ষের তিন ঘন্টা শুনানির পর চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে পারল না নির্বাচন কমিশন (Election Commission)।
সূত্রের খবর, এই প্রশ্নের উত্তর সম্ভবত নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পাওয়া যাচ্ছে না। তবে উপনির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন কোনও সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানি শেষে বেরিয়ে দাবি করেন, কমিশন অন্তর্বর্তী কোনও নির্দেশ দিতে পারে। যদি সেই নির্দেশ না দেয়, তাহলে কালীঘাট তৃণমূল নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন জোড়াফুল প্রতীকেই লড়বে। যদিও ঋতব্রত শিবিরও শুনানি শেষে দাবি করেন, আসন্ন উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে তারাই লড়বেন। তবে মূল প্রশ্ন হল, ওই প্রতীকের ভবিষ্যৎ কী? এ নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা উঠে আসছে। তবে খুব শিগগিরই এর কোনও চূড়ান্ত ফয়সালা যে হচ্ছে না তা একরকম নিশ্চিত।

Be the first to comment