রোজদিন ডেস্ক: “গরু চোর ” চোর অপবাদ দিয়ে কোচবিহারের দিনহাটায় গণ ধোলাই প্রাণ হারিয়েছেন এক যুবক। গো রক্ষকদের তান্ডবে মীর আলম কবিরকে নৃশংস ভাবে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। এই মর্মান্তিক ঘটনায় অভিযোগের তির আর এস এস, বিজেপির দিকে।
নিহত মীর আলম কবিরের গ্রাম ইন্দ্রনারায়ণ সহ সংশ্লিষ্ট এলাকার মানুষজন এই ঘটনায় ফুঁসছেন। তাঁরা দোষী দের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত ৫ জুলাই এই জেলার শীতলখুচিতেও গরু চোর সন্দেহে গোরক্ষক রা নৃশংস ভাবে পিটিয়ে মেরে এসিড দিয়ে পুড়িয়ে নদীর জলে ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল।
রবিবার নিহত যুবক এক ই ভাবে ক্রেতার বাড়ি গরু পৌঁছে দেওয়ার সময় গোরক্ষকদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। নিহতের পরিবার এগার জনের বিরুদ্ধে এফ আই আর করেছেন। মূল অভিযুক্ত লিটন রায় এলাকায় বজরঙ দল, আর এস এসের নেতা বলে পরিচিত।
এই ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের সহায়তা দিতে চায় সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নেত্রী মীনাক্ষী মুখার্জি শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। এই ঘটনা কে তীব্র ধিক্কার জানান।
দলের স্থানীয় নেতারা নিহতের বাড়ি গিয়ে গভীর সমবেদনা, শোক জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

Be the first to comment