রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী মহরম উপলক্ষে হজরত ইমাম হাসানের আত্মত্যাগের মহিমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন৷ সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, সত্য ও সুবিচারের সাধনায় হজরত ইমাম হাসানের আত্মত্যাগ যুগ যুগ ধরে বহু মানুষকে অবিচল রেখেছে, যা সাহস ও প্রত্যয়ের শক্তি মনে করিয়ে উদ্বুদ্ধ করেছে।
বিরোধী নেতা রাহুল গান্ধী এক বার্তায় বলেন, হজরত ইমাম হাসানের আত্মত্যাগ সবাইকে অন্যায়, মিথ্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে মানবতার শক্তিশালী ঢাল হওয়ার শিক্ষা দান করে।
প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন৷
উল্লেখ্য, কারবালার ময়দানে হজরত ইমাম হাসানের আত্মত্যাগের কাহিনী স্মরণে মহরম পালিত হয়।
শিয়া ও সুন্নি সম্প্রদায় নিজেদের মত তা পালন করেন। দেশব্যাপী এই দিনটি মুসলমান সম্প্রদায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন।

Be the first to comment