নারী ক্ষমতায়ন, বন্দনা প্রধানমন্ত্রী, রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সংসদে নারী ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা বিল সংশোধনী প্রস্তাব এসেছে। এর আগে সমাজ মাধ্যমে নারী ক্ষমতায়ন নিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও পৃথকভাবে এই নিয়ে ভিডিও পোস্ট করেছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, সংসদের এই বিশেষ অধিবেশনে দেশ নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে প্রস্তুত। মা ও বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয়। এই ভাবনাকে পাথেয় করে তাঁরা দৃঢ় সঙ্কল্প করে এই পথে এগিয়ে চলেছেন। এর সঙ্গে নারী বন্দনা করে একটি স্তোত্রও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর পোস্ট করা ভিডিওতেও তিনি, তাঁর প্রয়াত পিতা রাজীব গান্ধী, মা সোনিয়া গান্ধী প্রমুখ নারী ক্ষমতায়নে আন্তরিকভাবে উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ১৯৮৭ সালে মার্গারেট আলভার নেতৃত্বে এই সংক্রান্ত কমিটি গঠন করেছিলেন প্রয়াত রাজীব গান্ধী। এর পর সংসদে মহিলা সংরক্ষণে তাঁদের একের পর এক উদ্যোগ এখানে দেখানো হয়েছে।
বিরোধীদের আশঙ্কা, মহিলা বিল সংশোধনের নামে কেন্দ্র এলাকা পুনর্বিন্যাসের প্রয়াস নিচ্ছে। এর বিরুদ্ধে তাঁরা এককাট্টা হয়ে প্রতিবাদ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*