রোজদিন ডেস্ক :
মহিলা সংরক্ষণ বিল সহ তিনটি বিল নিয়ে আজ সংসদে আলোচনা চলছে। যা নিয়ে শাসক বিরোধী তরজায় উত্তাল সংসদ। এই বিলগুলি পেশ হবে কিনা তা নিয়েও ভোটাভুটি হয়। পক্ষে ২৫১ জন ও বিপক্ষে ১৮৫ জন ভোট দেওয়ার পর আলোচনা শুরু হয়। তিন দিনের এই বিশেষ অধিবেশনে পেশ করা অন্য বিলের মধ্যে এলাকা পুনর্বিন্যাস সংশোধনী বিলও আছে, যা নিয়ে প্রথম থেকে তীব্র বিরোধিতায় সরব সম্মিলিত বিরোধীরা।
আজ সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এর খসড়া পুড়িয়েছেন।
তীব্র আক্রমণ করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধীও। সমাজ মাধ্যমে তিনি লেখেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের জন্য সব আসনে নিজেদের সুবিধা মত জালিয়াতি করার জন্য এটি বিজেপির এক বিপজ্জনক পরিকল্পনা।
কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে। পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু আজ বলেন, আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীরা গুজব ছড়াচ্ছেন,যা ঠিক নয়। এই অজুহাতে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা না করার জন্য তিনি বিরোধীদের আর্জি জানান।

Be the first to comment