পড়ুয়া দের দেশের শত্রু মনে করে মোদি সরকার ! তীব্র সমালোচনা সোনিয়া গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রের মোদি সরকার পড়ুয়া দের দেশের ভবিষ্যত হিসাবে না দেখে দেশের শত্রু হিসাবে দেখে। কংগ্রেস সাংসদ তথা দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী শুক্রবার এক নিবন্ধে এই কথা লিখেছেন।
নিট পরীক্ষা র প্রশ্নফাঁস কান্ডে উত্তাল দিল্লি সহ সারা দেশের প্রেক্ষিতে তাঁর এই নিবন্ধ গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন৷ এক নামী ইংরেজি দৈনিকে এই দীর্ঘ নিবন্ধে সোনিয়া গান্ধী লিখেছেন,পড়ুয়াদের দাবির প্রতি দায়িত্বশীল হওয়ার বদলে কেন্দ্র তাঁদের ওপর নির্মম,কাপুরুষের মত আচরণ করছে। গত ২০ জুলাই দিল্লিতে পুলিশ যেভাবে শান্তি পূর্ণ ভাবে আন্দোলন কারী তরুণ তরুণীদের ওপর লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে, একে তিনি বর্বরতা বলে অভিহিত করেন। বলেন, সারা দেশের বিবেক কে তা নাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন ও চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*