মেলোনি কে মেলোডি চকলেট উপহার মোদিজির! মাতালেন ইতালি!

Spread the love

রোজদিন ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী মেলোনি কে মেলোডি চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে রীতিমত আমোদিত সমাজ মাধ্যমও। ইতালির প্রধানমন্ত্রী র সঙ্গে বরাবর ই হৃদ্য সম্পর্ক মোদিজির। এবারের সফরে তাঁদের বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি , পরিবেশ বান্ধব শক্তি ইত্যাদি নিয়ে কথা হয়েছে।
ওই দেশের রাষ্ট্র পতি সারজিও মাতারেল্লা র সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী ইতালি তে পৌঁছোন। তাঁকে প্রধানমন্ত্রী মেলোনি নৈশভোজে আপ্যায়িত করেন। দেশের বিখ্যাত কলোজিয়াম দেখাতে নিয়ে যান৷
ইউরোপীয় ইউনিয়নে ইতালি ভারতের চতুর্থ বাণিজ্য সঙ্গী। নানা বিষয়ে উভয় দেশের সম্পর্ক ও মজবুত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*