কাল মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন!

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাল দিল্লি যাবেন। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই দিল্লি যাত্রা নিয়ে বিভিন্ন মহলে কৌতুহল দেখা দিয়েছে।
সূত্রে র খবর, দিল্লি সফরকালে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রী দলের নেতৃত্ব র সঙ্গে আলোচনা করতে পারেন।। গত ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহা সমারোহে পাঁচ মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এখন অবধি আর কোন মন্ত্রী নেওয়া হয় নি। মুখ্যমন্ত্রী র ওপর একাধিক দফতরের বিপুল দায়িত্ব।
ছয় দেশীয় সফর সেরে এবার প্রধানমন্ত্রী র দেশে ফেরার কথা। তাঁর সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ ম্নিয়ে মুখ্যমন্ত্রী র কথা হতে পারে।
দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী কাল দুর্গাপুরে যাবে। ওখানে প্রশাসনিক বৈঠক করার কথা আছে তাঁর। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর অক্লান্ত পরিশ্রম করচেন তিনি। এবার যাচ্ছেন দিল্লি।।ঘটনাচক্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল নতুন সরকারের বিভিম্ন কার্যকলাপে র বিরুদ্ধে পথে নামছেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*