রোজদিন ডেস্ক : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। ভারতের স্থল, জল এবং বায়ুসেনার প্রধানেরা বৈঠকে আছেন। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও ওই বৈঠকে আছেন।
শুক্রবার গভীর রাত থেকে ফের সাধারণ মানুষ থেকে চিকিৎসা কেন্দ্রগুলিকে নিশানা করে আক্রমণ শানাছে পাকিস্তান। পাল্টা প্রত্যাঘাত হানছে ভারতও। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে মোদির বাসভবনে এই হাই ভোল্টেজ বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Be the first to comment