অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী, সাই বাবার জন্মশতবর্ষে শ্রদ্ধা জানালেন

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অন্ধ্রপ্রদেশের পুত্তাপুত্তিতে প্রয়াত শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ প্রমুখ ছিলেন।প্রধানমন্ত্রী শ্রী সত্য সাই বাবার সমাধিস্থল প্রশান্তি নিলয়মে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।
সরকারি সুত্রে প্রকাশ, প্রয়াত শ্রী সত্য সাই বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মুদ্রা ও বেশ কিছু ডাকটিকিট ও উদবোধন করবেন।এরপর তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যাবেন। সেখানে তিনি দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদবোধন করবেন।
দেশের নয় কোটি কৃষকের জন্য পি এম কিষাণ এর ২১তম কিস্তিও দেবেন। এর অর্থমূল্য ১৮ হাজার কোটি টাকা।
আজ পুত্তাপুত্তিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল থেকে আজ অবধি অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনী র সঙ্গে সংঘর্ষে বারো জন মাওবাদী প্রাণ হারিয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযান ও জারি আছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুত্তাপুত্তিতে শ্রী সত্য সাই বাবা-কে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বহু প্রজন্মকে তিনি আলো দেখিয়েছেন। তাঁর আগমন উপলক্ষে সেখানে উপস্থিত সকলেই রীতিমত আপ্লুত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*