আজ পদত্যাগ, আগামী কাল শপথ গ্রহণ নীতিশকুমারের

Spread the love

রোজদিন ডেস্ক :
বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ পদত্যাগ করবেন। আগামী কাল নজিরবিহীনভাবে দশম বার তিনি ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আজ প্রথমে নিজের দল জেডিইউ-এর নেতা হিসাবে নির্বাচিত হবেন তিনি। এরপর আজ বিকেলে বিহার বিধানসভা ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-র পাঁচ শরিক দলগুলি তাঁকে নেতা নির্বাচিত করবেন। এরপর নীতিশ কুমার রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে আনুষ্ঠানিক ভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
আগামীকাল পাটনার গান্ধী ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এলাহি আয়োজন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকার কথা। এই উপলক্ষে পাটনায় এখন রীতিমত উৎসবের আবহ। হালকা শীতের আমেজে চলছে নয়া মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণের জমকালো আয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*