রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বঙ্গবাসীকে শুভেচ্ছা জানান। দেন ভ্রাতৃত্বের বার্তা। দেশের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যময় বাংলার অবদানের কথা বলেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেন, ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যর উদযাপনের উপলক্ষ নববর্ষ।
গত কয়েকদিন ধরে রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তোলা প্রধানমন্ত্রীর আজকের বার্তায় নেই কোন রাজনীতির ছোঁয়া।
এই রাজ্য, বাঙালিয়ানায় নববর্ষ উদযাপনের স্নিগ্ধ ছবি রয়েছে তাঁর শুভেচ্ছা বার্তায়।

Be the first to comment