- আজ বুধবার ১৫ এপ্রিল৷ বাংলা নববর্ষ ও বাংলা দিবস। এই উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের কথায় ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গানও শেয়ার করলেন তিনি।
- নববর্ষের ভিডিয়ো বার্তায় শুভেচ্ছা ও সম্প্রীতি জানিয়ে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- আজও নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন তৃণমূলনেত্রী। জনসভা করবেন ইসলামপুরে। রয়েছে জোড়া রোড শো, শিলিগুড়ি ও নাগরাকাটায়।
- বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দিলেন ভ্রাতৃত্বের বার্তাও।।মনে করালেন দেশের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যয় বাংলার অবদানের কথাও।
- বাংলা নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আজ নির্বাচনী প্রচারে প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে জনসভা অভিষেকের। তারপর বজবজে করবেন রোড শো।
- ৪ মে পর্যন্ত কঠিন লড়াই। ভার্চুয়াল বৈঠকে প্রার্থী ও দলীয় কর্মীদের বার্তা অভিষেকের।
- নববর্ষের সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি৷
তিনি ও তাঁর স্ত্রী উভয়েই বাঙালি পোশাকে সুসজ্জিত হয়ে পুজো দিতে যান। পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করেন৷ - আগামীকাল বৃহস্পতিবার সংসদের আসন বৃদ্ধির বিল। দক্ষিণ ভারত-সহ উদ্বিগ্ন বহু রাজ্য।
- ভোটের আগে প্রিসাইডিং, পোলিং ও সেক্টর অফিসারদের জন্য গুচ্ছ নির্দেশিকা জারি কমিশনের।
- নববর্ষের সকালে জয়নগরে পথদুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। নাম সুভাষ মণ্ডল (৩৬) এবং বিকি মণ্ডল (২২)। বিকির মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর ঠাকুমা মলিনা মণ্ডলের।
- মোদিকে ট্রাম্পের ফোন। ৪০ মিনিট কথা দুই নেতার। সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রধানমন্ত্রী।

Be the first to comment