ভোটের আগে মহার্ঘভাতা দেওয়ার দাবিতে সম্মেলন

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভোটের আগে রাজ্য সরকারের সব স্তরের কর্মীদের মহার্ঘভাতা দেওয়ার জোরদার দাবি উঠলো। এই নিয়ে রাজ্য সরকারি পেশাজীবি যৌথ সংগ্রাম কমিটির এক সম্মেলন হোল। সেখানে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক-সহ সব কর্মীদের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা, উৎপল ব্যানার্জি প্রমুখ সর্বোচ্চ আদালতের রায় মেনে সরকারকে কর্মীদের প্রাপ্য মহার্ঘভাতা ইত্যাদি মিটিয়ে দেওয়ার দাবি করেন। যৌথ মঞ্চের আহবায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী রাজ্যে বঞ্চনার নানা দিক তুলে ধরেন। বলেন, কেরালায় শূন্যপদ নেই, কর্মীরা সম্মানের সঙ্গে কাজ করছেন, অন্যদিকে বিহার, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে কর্মীদের পরিস্থিতি নিদারুণ। সভার শুরুতে মঞ্চের অন্যতম আহবায়ক সৌম্য ব্যানার্জি এই সম্মেলনের প্রেক্ষিত, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি, শামিম আহমেদ জনসাধারণ, কর্মীদের সাংবিধানিক অধিকারের কথা তুলে ধরেন। অতনু চৌধুরী, কল্যাণ পালিত, প্রাণী চিকিৎসক বিষ্ণুপদ মাইতি প্রমুখ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকার কিভাবে কর্মীদের ওপর দমন পীড়ন করেন, তা বলেন অরূপ চ্যাটার্জি।
যুগ্ম আহায়ক চিকিৎসক মানস গুমটা আরও বলেন, যে সরকারই আসুক, এই যৌথ মঞ্চ শিরদাঁড়া সোজা রেখে, সব বঞ্চনার বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই জারি রাখবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*