রোজদিন ডেস্ক :
আসন্ন নির্বাচনে মহিলা ভোটকর্মীদের বাড়ি থেকে দূরে ভোটের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এর প্রতিবাদে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, মহিলা ভোট কর্মীদের বহু জায়গায় একশো কিমি দূরেও ডিউটি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের গাইড লাইন অমান্য করেই তা করা হয়েছে। ভোটের কাজে ভোরে বেরোনো, রাতে ফেরার ক্ষেত্রে মহিলাদের কোন সমস্যা হলে তার দায়কে নেবে বলে কিংকর অধিকারী প্রশ্ন তোলেন। বাড়ির কাছাকাছি, বা পাশের বিধানসভা এলাকায় মহিলাদের ভোটের কাজ দেওয়ার আর্জি জানিয়ে তিনি সিইওকে চিঠি দিয়েছেন।
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন নিয়ে সব মহলেই তৎপরতা এখন তুঙ্গে উঠেছে। ভোটাররা ছাড়া ভোট কর্মীদের সুরক্ষা, নিরাপত্তার দাবিতে ও সরব শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সহ একাধিক সংগঠন।

Be the first to comment