রোজদিন ডেস্ক, কলকাতা:- দু’জনের মধ্যে রাজনৈতিক মতাদর্শের বিস্তর ফারাক। রাজনীতির আঙিনায় একে অপরকে বিঁধে কথা বলেন দু’জনেই। কিন্তু আজকের এই বিশেষ দিনে সবকিছু দূরে সরিয়ে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোনিয়া-পুত্র পা রাখলেন ৫৫ বছরে। সেই উপলক্ষ্যে এদিন এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করলেন নমো।
Birthday greetings to the Leader of the Opposition in the Lok Sabha, Shri Rahul Gandhi. May he be blessed with a long and healthy life.@RahulGandhi
— Narendra Modi (@narendramodi) June 19, 2025
সালটা ২০১৭। সে বছর রাহুল গান্ধির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাঝে কেটে গিয়েছে ৮ বছর। এতগুলো বছরে একবারের জন্যও লোকসভার বিরোধী দলনেতাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি মোদি। অনেকেই ভেবেছিলেন এবারেও হয়ত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে আজ সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।’ স্বাভাবিকভাবেই মোদির শুভেচ্ছা বার্তা নিয়ে নানান মহলে শুরু হয়েছে আলোচনা।
অন্যদিকে, রাহুলের জন্মদিনকে বিশেষ করে তুলতে ভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে আয়োজন করা হয়েছে একটি চাকরি মেলার। সংগঠনের দাবি, এই মেলার মাধ্যমে ৫ হাজারেরও বেশি চাকরির সুযোগ মিলবে। দেশের জুব সমাজের স্বপ্নপূরণ করতেই ছোট্ট পদক্ষেপ বলে জানিয়েছেন দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদব।

Be the first to comment