রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হাসপাতালটি অধিকাংশ অংশ। এছাড়াও একাধিক জায়গায় হামলা হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইজরায়েলের বির শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। পাশাপাশি তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
আজ সপ্তম দিনে আরও তীব্রতর ইরান-ইজ়রায়েল সংঘর্ষ। ইজ়রায়েলের বেয়ারশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। অন্যদিকে, এ দিন সকালেই ইরানের খোনদাব শহরে আরও একটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল।
বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসপাতালের উপর এসে পড়ে। ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইজ়রায়েল। বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়ে দৌড়ে পালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইজ়রায়েল জুড়ে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে হাসপাতালের উপর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোরোকা হাসপাতাল সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছে।
এ দিন ইজ়রায়েলের একাধিক স্থানে ইরান ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে খবর।

Be the first to comment