রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বঙ্গ বিজেপির উদ্যোগে চিকিৎসার জন্য কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সাংসদকে রাজধানীর এমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে গত ১৪ জুন তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও আইসিইউতে রেখেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, অভিজিতের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। রয়েছেন অক্সিজেন সাপোর্টে। এবার কলকাতা থেকে তাঁকে ‘এয়ারলিফ্ট’ করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি নেতৃত্বের উদ্যোগে।
বিস্তারিত আসছে…

Be the first to comment