ডায়মন্ড হারবারে আটক অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষা সেলের নেতা মইদুল ইসলাম

Spread the love

প্রতিবেদন: এবার পুলিশের জালে অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষা সেলের নেতা মইদুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। আপাতত তাকে ডায়মন্ড হারবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ক্ষমতার জোরে একের পর এক দুর্নীতি আর হুমকি দিয়েছেন তিনি। তিনি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পদেও ছিলেন। রাজ্যে পালাবদলের পর পুলিশের নজরে ছিল মইদুল। বিপদ বুঝে সোমবার ভোরে পালানোর সময় হটুগন্জ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছিলেন, সেসময় ইডি দপ্তরের বাইরে ছিলেন মইদুল। আদতে ডায়মন্ড হারবারের গুরুদাস নগরের বাসিন্দা মইদুল প্রথমে ছিলেন সিপিএম সমর্থক। পরে সুযোগ বুঝে শিবির বদল করে অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*