- মুখ্যমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার প্রথম পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সকালে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে উড়ে গেলেন তিনি।
- পাহাড় সফরে রয়েছে একাধিক প্রশাসনিক কর্মসূচি। কার্শিয়াংয়ে পরিদর্শন করবেন জনকল্যাণ শিবির।
- আজ মঙ্গলবার অষ্টাদশ বিধানসভায় সর্বদলীয় বৈঠক। বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা সব দলের বিধায়কদের।
- দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত বৈঠক। আসন্ন বিধানসভা অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কবে বাজেট হবে, সবই থাকবে আলোচনায়।
- ডায়মন্ড হারবার থানায় আটক তৃণমূলের শিক্ষা সেলের নেতা অভিষেক-ঘনিষ্ঠ মইদুল ইসলাম।
- হুমকি থেকে তোলাবাজি, একাধিক অভিযোগ রয়েছে মইদুলের বিরুদ্ধে।
- আজ মঙ্গলবার সিআইডি দফতরে ফের হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডিজে বাজবে মন্তব্য নিয়ে অভিষেকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় আজ অভিষেককে তলব করা হয় ভবানী ভবনে।
- এর আগে সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দঔতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১১ ঘন্টা তাকে জেরা করেন ইডি আধিকারিকরা।
- আমেরিকায় বোমারু বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু আট জনের।
- সোমবার রাতে জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে বেআইনি দখলদারমুক্ত হল হাবরা স্টেশন।
- রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে যোগ দিবস, সাতদিন যান চলাচল নিয়ন্ত্রন হবে রেড রোডে।
- গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, টানা বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ।

Be the first to comment