নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে পৌঁছালেন মুখ্যসচিব

Spread the love

রোজদিন ডেস্ক : নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনারের মুখোমুখি হবেন তিনি।

৪জন অফিসার এবং এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে এদিন বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দেখা গেল, নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগে অর্থাৎ সাড়ে চারটে নাগাদ দিল্লিতে কমিশনের সদর দফতরে পৌঁছে গেলেন মুখ্যসচিব।

বিশেষজ্ঞরা মনে করছেন, কমিশনের নির্দেশ অমান্য করা সংবিধানের অনুচ্ছেদ ২৫৬ লঙ্ঘনের শামিল। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিব তথা সর্বোচ্চ পদাধিকারী কোনও কেন্দ্রীয় আইন বা সাংবিধানিক কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করতে পারেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*