মশরেক আর্ট ফাউন্ডেশনের ড্রইং প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

Spread the love

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিশেষ উপলক্ষে মশরেক আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি ড্রইং ও পেইন্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগে ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও শিল্পীসত্তার পরিচয় দিয়ে অসাধারণ ড্রইং ও পেইন্টিং উপস্থাপন করে উপস্থিত সকলের মন জয় করে নেয়।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ২২ আগস্ট মশরেক আর্ট ফাউন্ডেশনের অফিসে প্রদান করা হবে।

এই অনুষ্ঠানে মশরেক আর্ট ফাউন্ডেশনের ডিরেক্টর আফরিন হক, চেয়ারপারসনসহ পুরো টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা আরও বিকশিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়।

সংস্থার মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে চারুকলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের সৃজনশীল দক্ষতা বিকাশের জন্য একটি উপযুক্ত ও উন্নত প্ল্যাটফর্ম প্রদান করা।

আরও তথ্য ও যোগাযোগের জন্য: ৯৮৩০১৫১১১২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*