রোজদিন ডেস্ক: মহারাষ্ট্র-র যবতমালে জলের তোড়ে ভেসে প্রাণ হারালেন দুই মেয়ে সহ মা। গাছের ডাল আঁকড়ে কোন ক্রমে বেঁচেছেন স্বামী।।বৃহস্পতিবার অহল্যানগরে এক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা হয়। পরিবারের কর্তা অবিনাশ খান্ডা গাছের ডাল ধরে রক্ষা পেলেও স্ত্রী, দুই মেয়ে প্রবল জলের তোড়ে ভেসে যান।।শুক্রবার তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা য় শোকে ভেঙে পড়েন অবিনাশ খান্ডা। চোখের সামনে স্ত্রী, দুই মেয়েকে ভেসে যেতে দেখেছেন। গভীর শোকের ছায়া এলাকায় ও।

Be the first to comment