রোজদিন ডেস্ক: কমনওয়েলথ গেমসে জুডোতে ভারত কে এই প্রথম সোনার পদক এনে দিল ত্রিপুরার অস্মিতা দে। শুক্রবার রুদ্ধশ্বাস খেলায় কানাডার হেইডি কোয়াচ কে হারিয়ে বিশ্বজয় করলেন বিলোনিয়ার এই উচ্ছল তরুণী। বাবা সাইকেল মেকানিক। অভাবের সংসারে নিজের অদম্য চেষ্টা, মনের জোরে খেলাধুলা চালিয়ে গেছেন অস্মিতা দে। শুরু করেছিলেন দৌড় দিয়ে। কোচ বীণা দেবনাথের পরামর্শে হয়ে ওঠেন জুডো খেলায় পারদর্শী। অসামান্য দক্ষতায় এই প্রথম জুডোয় সোনা এনে দেশবাসীর মুখ উজ্জ্বল করেছেন তিনি।
এখন অবধি তাঁকে নিয়ে কমনওয়েলথ গেমসে ৪ টি সোনার পদক জিতল ভারত। রূপো সহ সব মিলিয়ে ভারতের ঝুলিতে এসেছে ১৮ টি পদক।
খুশি ছড়িয়েছে ক্রীড়া মহল সব সব দেশবাসীর মনেই।

Be the first to comment