গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, কমিশনে জমা পড়ল রিপোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফা ভোটের প্রচার শেষ হল সোমবার বিকেলে। তার আগে এদিন বেলার দিকে আরামবাগে আক্রান্ত হন তৃণমূল সাংসদ মিতালি নাগ। ঘটনায় বিজেপি আশ্রিত দূষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। এই সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে পুলিশ। সেই সঙ্গে রিপোর্ট দিয়েছে জেলাশাসকের দফতরও। সূত্রের খবর, পুলিশি রিপোর্ট বলছে, সোমবার ওইখানে দু’টি পৃথক সংঘর্ষ ঘটেছে। এই নিয়ে সোমবার সন্ধ্যায় রাজ্যের সিইও মনোজ আগরওয়াল পুলিশি রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করে বলেন, আরামবাগের ঘটনায় তিনটি বিষয় জানা গিয়েছে। জেলাশাসক এবং পুলিশের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে। কমিশন সব রিপোর্ট এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাবে। তিনি আরও জানান, রবিবার থেকে দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। এর আগে কম বাহিনী ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা কিছু জায়গায় অশান্তি, ভয় দেখানোর মতো কাজ করেছে। এসব এবার বন্ধ হবে। এদিন দুপুর প্রায় ১২টা নাগাদ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির উপর হামলার ঘটনা সামনে আসে। প্রথমে এটি দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে মনে হলেও, পরে স্থানীয় সূত্র এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানায়, কিছু সমাজবিরোধী এর সঙ্গে যুক্ত। যাদের সঙ্গে বিজেপি যোগ থাকারও অভিযোগ উঠেছে। সাত জনকে চিহ্নিত করা হয়েছে। তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*