রোজদিন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আই সি সি নির্বাচনে বিপুল ভাবে জয়ী হোল এস এফ আই। আগামী ২৯ এপ্রিল শেষ দফা
নির্বাচনে র আগে এই ফলাফল বাম শিবিরে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে বলে, ওয়াকিবহাল মহল মনে করেন।
এই নির্বাচনে বিজেপির ছাত্র সংগঠন এ বি ভি পি নোটার থেকেও কম ভোট পেয়েছে, ভাল ফল করেনি টি এম সি র ছাত্র সংগঠন ও।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একরাশ ক্ষোভ ব্যক্ত করেছিলেন।। তাঁর অভিযোগ ছিল, এখানে হুমকির রাজনীতি হয়,দেওয়ালে দেশবিরোধী কথা লেখা থাকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) র নেতা পার্থ প্রতিম বিশ্বাস প্রশ্ন তোলেন, ঠিক কোন ধরনের অভ্যাস ও আচরণ কে দেশদ্রোহিতা মনে করেন উনি? সচেতন বিজ্ঞান মনস্কতা? শাসকের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ? নিম্নবিত্ত মেধাবী পড়ুয়া দের ন্যুনতম খরচে পড়সশোনা, গবেষণা র সুযোগ করার অভ্যাস?
রাজ্য তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী সমালোচনা করায় ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment