মুম্বাই এ খাবারে বিষক্রিয়ায় এক পরিবারের চার জনের মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: মুম্বাই এর পিধোনি তে এক পরিবারের চার জনের রহুস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। খাবারে বিষক্রিয়া য় তাঁরা প্রাণ হারান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে প্রকাশ, গত ২৫,এপ্রিল আবদুল্লা দোকাদিয়া (৪০), তাঁর স্ত্রী নাসরিন(৩৫) ও দুই নাবালিকা কন্যা আইশা (১৬) ও
জাইনাবের (১৩) মৃত্যু হয়। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়া র জন্য তাঁদের এই মৃত্যু বলে মনে হয়।
ওইদিন রাতে তাঁদের বাড়ি কয়েকজন আত্মীয় আসেন। সবাই একসঙ্গে নৈশভোজ করেন। অতিথি রা চলে যাওয়ার পর গভীর রাতে পরিবারের সবাই তরমুজ খেয়েছিলেন। গতকাল ভোর থেকে তাঁদের বমি, পেটের অসুখ হয়। স্থানীয় ডাক্তার তাঁদের চিকিৎসা করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে একে একে চারজন ই শেষ নিশ্বাস ফেলেন।
কি করে তাঁদের মৃত্যু হোল পুলিশ তদন্ত করছে। রাতে তাঁরা সবাই যা খেয়েছিলেন, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।
আচমকা এক পরিবারের চারজনের এই রহস্য মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*