Mumbai Electrocution, গণেশ পুজোর মন্ডপ প্রাঙ্গণে নিহত ২, আহত ৪

Spread the love

রোজদিন ডেস্ক : 

মুম্বাই-এ গণেশ পুজোর মন্ডপের প্রাঙ্গণে এক স্টলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (Mumbai Electrocution) এক বালিকা সহ দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত হয়েছেন চার জন। শর্ট সার্কিটের জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে প্রকাশ, লালবাগ এলাকায় গণেশ পুজো উপলক্ষে বহু মানুষ আসেন। একটি অস্থায়ী পানীয় জল ও নরম পানীয়র স্টলের কাছে আচমকা বিদুৎস্পৃষ্ট হয়ে এক বালিকা ও এক যুবতী প্রাণ হারান। আহত চার জনের চিকিৎসা চলছে। পুজো প্রাঙ্গণে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*