রোজদিন ডেস্ক :
মুম্বাইয়ের কোস্টাল রোড সেতু থেকে আজ ভোরে একটি বিএমডবলিউ গাড়ি নীচে পড়ে মর্মান্তিক ভাবে তিন তরুণ প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অত্যন্ত দ্রুত গতি ই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ বলে পুলিশের অনুমান। সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগামী গাড়িটি কোস্টাল রোড সেতুর ওপর থেকে ভয়ঙ্কর ভাবে নীচের নির্মাণ এলাকায় আছড়ে পড়ে। স্থানীয় রা গাড়ির চার আরোহীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জন কেই মৃত ঘোষণা করেন। নিহতদের বয়েস ১৭ থেকে ২৫ এর মধ্যে। আহত ২০ বছরের তরুণ হাসপাতালে চিকিৎসাধীন। শানয় গজ্জল (২১) নামের একজন নিহতকে সনাক্ত করা হয়েছে। বেপরোয়া গতি ই এই দুর্ঘটনার কারণ বলে পুলিশের অনুমান। অন্যদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment