Municipal Election, বাম ঐক্যেই গুরুত্ব সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে আসন্ন পুর ভোটে বাম ঐক্যেই গুরুত্ব দিচ্ছে সিপি এম। সাবেক তৃণমূলের সঙ্গে তাঁরা জোট করতে চান না।
শুক্রবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, পার্টি কংগ্রেসে এই নিয়ে পরিস্কার সিদ্ধান্ত নেওয়া হয়।।বলা হয় যে ফ্যাসিস্ট বিজেপি র বিরুদ্ধে সবাইকে নিয়ে লড়তে হবে। উগ্র দক্ষিণ পন্থীদের কথা বলতে গিয়ে তিনি ট্রাম্প, বোলসেনারো র সঙ্গে এক ই বন্ধনীতে মোদি, মমতার নাম ও বলেন। জানান, সারা বিশ্বে এখন পুঁজিবাদের পক্ষ নেওয়া লুটেরা রা পরাস্ত হচ্ছে। এখানে মমতা গেছেন, এরপর মোদি -যোগীও যাবেন।।
নাম না করে তৃণমূল কে বিঁধে ফের চোর ও চর দের থেকে সতর্ক থাকার কথা বলেন। সেলিম সাহেব জানান,চার সি, কাস্টিস্ট,কমিউন্যাল, কোরাপ্ট ও ক্রিমিনাল এদের বাদ দিয়ে আর সবাইকে স্বাগত। তৃণমূলের সঙ্গে এই চার সি র ই যোগাযোগ আছে। পুর ভোটে তাঁরা যে সাবেক তৃণমূলের সঙ্গে হাত মেলাবেন না, তার স্পষ্ট ইঙ্গিত দেন।
পুর ভোট নিয়ে তাঁদের উদ্দেশ্যে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। কারণ সিপিএম এলাকা পুনর্বিন্যাস নিয়ে আদালতে ফেছে। সেলিম সাহেব বলেন,আইন মেনেই পুনর্বিন্যাস ইত্যাদি করা দরকার। বামফ্রন্ট আমলেই পুর, পঞ্চায়েত আইন হয়েছিল। যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানেন নি,বর্তমান মুখ্যমন্ত্রী ও মানছেন না। পুর ভোট হোক তাঁরা ও চান। কিন্তু আইন মেনে তা হোক।
মহম্মদ সেলিমের অভিযোগ, ভোটার দেখে, ধর্ম দেখে এলাকা পুনর্বিন্যাস হচ্ছে। তাঁরা এর বিরোধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*