আকাশে ফের রহস্যময় ড্রোনের ঘোরাঘুরি, কলকাতা – গঙ্গাসাগরের পর এবার হাসনাবাদে..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের আকাশে রহস্যময় ড্রোন। কলকাতা, গঙ্গাসাগরের পর এবার উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ এলাকায় আকাশে চক্কর কাটতে দেখা গেল সন্দেহজনক ড্রোনের। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা। এদিকে আকাশে ড্রোন উড়ছে খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে আসে BSF আধিকারিকরা।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা কাটাখাল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়ছে, ওই কাটাখাল সেতুর উপরে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। সেই সময়ই নাকি তারা বাংলাদেশের দিক থেকে আসা পরপর তিনটি ড্রোন উড়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি মোবাইলে ক্যামেরা বন্দি করা হয়। ভিডিয়ো করার পরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আকাশে ঘুরছে রহস্যময় ড্রোন। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যায় বিএসএফ আধিকারিকরাও। এদিকে আকাশে বারবার কেন ড্রোন উড়ছে, ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে। ড্রোনগুলো কোনও নজরদারির কাজে লাগানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*