রোজদিন ডেস্ক : ভোটের বাংলায় নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ কলকাতা পুলিশ। যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গাগুলিতে চলছে নাকা তল্লাশি। নজরদারি চালাচ্ছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও ফ্লাইং স্কোয়াড। গত ২৪ ঘণ্টায় ওয়াটগঞ্জ, ঠাকুরপুকুর ও গার্ডেনরিচ থানা এলাকা থেকে মোট ১১ লক্ষ ২৮ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উপযুক্ত নথি দেখাতে না পারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার দক্ষিণ কলকাতায় নাকা তল্লাশিতে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতা থেকে সবমিলিয়ে নাকা তল্লাশিতে ৮ কোটি ৯৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় পোস্টাল ব্যালট জমা পড়েছে ৪৭৭৪ টি। ট্রাইবুনালে অফলাইনে দক্ষিণ কলকাতা থেকে আবেদন জমা পড়েছে মোট ২৮৭৫ টি। দক্ষিণ কলকাতায় মোট পোলিং স্টেশনের সংখ্যা ১০৯৩। ৪০০ বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে।

Be the first to comment