রাহুল গান্ধী আসার আগেই হেলিপ্যাড তছনছ

Spread the love

রোজদিন ডেস্ক : আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ আসছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। রাজ্যে দলের হয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরুর আগেই চললো আক্রমণ। শুধু কথায় না, এবার তাঁর জন্য তৈরি হেলিপ্যাড তছনছ করে দেওয়া হোল। উদ্দেশ্য খুব পরিস্কার, তাঁর আসার পথ সুগম করায় বাধা।
অভিযোগের তির তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের দিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। গণতন্ত্রে সব দলের অংশ গ্রহণ, নেতাদের আসা যাওয়া সবার পক্ষেই কাম্য। কংগ্রেসের জনপ্রিয় জাতীয় নেতা রাহুল গান্ধীর এখানে আসায় শাসক দলের এত ক্ষোভ কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
তবে কি গত নির্বাচনে শুন্য কংগ্রেসকেও তারা ভয় পাচ্ছেন?
দলের পক্ষে আপ্রাণ চেষ্টায় হেলিপ্যাড মেরামত করে রাহুল গান্ধীর আসা সুগম করার প্রয়াস নেওয়া হয়েছে বলে জানা যায়।

কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি এই ঘটনা নিয়ে সরব হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*