আইপ্যাক কর্তার গ্রেফতার, নিন্দা অভিষেক ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক : কয়লা দুর্নীতি কান্ডে দিল্লিতে ভোটকুশলি সংস্থা আই প্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্ডেল কে গ্রেফতারের তীব্র নিন্দা করলেন টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাতেই এর প্রতিবাদে সমাজ মাধ্যমে তিনি বলেন, রাজ্যে নির্বাচনের আর মাত্র দশ দিন আগে এই গ্রেফতারের নেপথ্যে এক বড় খেলা কাজ করছে। রাজ্য যখন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন বার্তা দেওয়া হচ্ছে, বিরোধিতা করলেই পরের নিশানা তাকে করা হবে। মানুষ অন্ধ না, তাঁরা এর জবাব দেবেন।
অভিষেক ব্যানার্জি আরও বলেন, ভারত তার গণতন্ত্রের জন্য গর্বিত। কিন্তু এখন অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলছেন। এখানে এজেন্সি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।ভিনেশ চান্ডেলের গ্রেফতার নিছক কোন বিষয় নয়, এর নেপথ্যে আছে ভীতি প্রদর্শন, গণতন্ত্রকে শুধু একটি কথার কথায় পর্যবসিত করা।
তিনি ৪ ও ৫ মে জ্ঞানেশ কুমারকে নিয়ে এই রাজ্যে অমিত শাহ-কে আসার আহবান জানান, বলেন বাংলা কখনও মাথা নত করবে না, নীরব থাকবেও না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*