রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই। ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস।
কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের কারণে উপনির্বাচন হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়কর কন্যা আলিফা আহমেদ। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন আহমেদ। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট করতে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই আজ বাংলায় ফের ভোট। আজ নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। ছাব্বিশের ভোটের আগে কালীগঞ্জের উপনির্বাচন কার্যত যেন সেমিফাইনাল ম্যাচ। কালীগঞ্জে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর লড়াই। ভোটের ফল ঘোষণা আগামী ২৩ জুন। সুষ্ঠুভাবে ভোট করতে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Be the first to comment