এবার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন প্রবীণা অভিনেত্রী নাফিসা আলি; পড়ুন!

Spread the love
বলিউড জগতের সময়টা তেমন ভাল যাচ্ছে না। একের পর এক তারকার অসুখের খবরে ভারাক্রান্ত ভক্তদের মন। ইরফান খান,  সোনালি বেন্দ্রে ও তাহিরা কাশ্যপের পর এ বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিলেন প্রবীণা অভিনেত্রী নাফিসা আলি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত তিনি।
রবিবার বন্ধু ও রাজনীতিবিদ সোনিয়া গান্ধীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি। এক সময়ে দর্শকদের বুকে ঝড় তোলা অভিনেত্রী নাফিসা ছবির সঙ্গে লেখেন, “এক জন খুব ভালো বন্ধুর সঙ্গে দেখা হল। যিনি আমায় স্টেজ থ্রি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।”
অনেক জনপ্রিয় হিন্দি ছবিতে নাফিসা অভিনয় করেছেন। সম্প্রতি ‘গুজ়ারিশ’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ও ‘লাইফ ইন এ মেট্রো’-তে তাঁর অভিনয় দর্শকমনে দাগ কেটেছে। ১৯৭৮ সালে শশী কাপুরের সঙ্গে তাঁর অভিনীত ‘জুনুন’ ছবিটি সুপারহিট হয়েছিল
সোশ্যাল মিডিয়ায় নাফিসা ক্যানসারের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই অনুরাগী ও ফলোয়ার্সরা তাঁর জন্য প্রার্থনা করেন ও শুভকামনা জানান। অভিনেত্রীর দুই মেয়ে আরমানা, পিয়া এবং এক ছেলে অজিত আছে। তাঁকে শেষ দেখা গেছে ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩’ ছবিতে।
নাফিসার জন্ম কলকাতায়। পড়াশোনা করেছেন লা মার্টিনিয়র স্কুলে। ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত জাতীয় স্তরে সুইমিং চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ১৯৭৬-এ মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী ছিলেন। ২০০৪ সালে আবার সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*