রোজদিন ডেস্ক : নাগরাকাটায় বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর হামলার ঘটনায় আজ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা ফিরে আসার পর আজ এই গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। জলপাইগুড়ি পুলিশ তাদের নাগরাকাটা থেকে গ্রেফতার করে জেলা সদরে নিয়ে গেছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত সোমবার প্লাবিত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ আক্রান্ত হন। খগেনবাবুর মারাত্মক চোট লাগে। এই ঘটনায় রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে।
ধৃতদের নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ। এই হামলায় অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।

Be the first to comment