রোজদিন ডেস্ক : বেড়াতে গিয়ে না ফেরার দেশে চলে গেছেন তাঁরা। শেষকৃত্যেও এখানে আসা হল না৷ পরিজনরা ছত্তিসগড়ে গিয়ে তাঁদের দেহ ফেরাতে ব্যর্থ হলেন, এতটাই পচন ধরেছিল তাঁদের শরীরে। সূত্রের খবর, ফ্রিজারের অভাবে বাইরেই পড়ে থেকে এই অবস্থা হয়েছে। গত রবিবার মধ্যপ্রদেশ থেকে ছত্তিসগড় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান হুগলির ডানকুনির পাঁচ শিক্ষিকা ও তাঁদের পরিবার। ফ্রিজারের অভাবে তাঁদের মৃতদেহ সংরক্ষণ করা না যাওয়ায় দুজনের শরীরে পচন ধরে। শোকার্ত পরিজন বাধ্য হয়েই ওই রাজ্যেই শেষকৃত্য সম্পন্ন করেন। বাকি তিনজনের দেহ এখানে আনা হয়েছে।
মর্মান্তিক এই খবর আসার পর থেকেই এলাকায় শোকের আবহ এখনও অব্যাহত।

Be the first to comment