রোজদিন ডেস্ক : তাঁর নেতা চান আত্মনির্ভর ভারত। দেশজ পণ্য, দেশীয় প্রযুক্তি ব্যবহারে আমজনতাকে উৎসাহিত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো সেই পথে হাঁটলেন তাঁর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। সম্পুর্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহ মেল ব্যবহার করে তাক লাগালেন সবাইকে।
আজ থেকে অমিত শাহর নতুন ই-মেল আই ডি-তে চালু হয়েছে জোহ (Zoho)। সমাজমাধ্যমে তিনি নিজেই এই খবর জানান।
তাঁর এই উদ্যোগে খুশি জোহ-র সহ প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু আপ্লুত। দীর্ঘ কুড়ি বছর ধরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা সার্থক রূপ পেয়েছে বলে জানান।
প্রসঙ্গত, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কর হুশিয়ারির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি সহ দেশজ সব কিছু ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন।

Be the first to comment