নবি মুম্বাই-এ বিমানবন্দর হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : নবি মুম্বাই-এ বিমানবন্দর হচ্ছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের সূচনা করেন। নয়া এই বিমানবন্দর এলাকায় আরও বিনিয়োগ ও নতুন বাণিজ্য আনবে বলে তিনি জানান। এর ফলে মহারাষ্ট্রর কৃষকরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারেরর সঙ্গে যুক্ত হবেন। আঞ্চলিক বিমানবন্দর উন্নয়নে কেব্দ্রীয় সরকারের উড়ান যোজনায় গত এক দশকে বহু মানুষ প্রথম বিমান চড়ার সুযোগ পেয়েছেন বলে দাবি করেন। এর ফলে দেশে আকাশ পথে ভ্রমণ অনেক সহজ হয়েছে।
নয়া এই আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী এর সুযোগ, সুবিধাগুলি হেঁটে পরিদর্শন করেন।
নবি মুম্বাই-এর এই বেসরকারি বিমানবন্দর তৈরিতে ১৯,৬৫০ কোটি টাকা। ১১৬০ হেক্টর এলাকার ওপর এই সর্বাধুনিক বিমানবন্দর মুম্বাই তথা দেশের আকাশ মানচিত্রে নতুন দিগন্ত আনবে বলে সরকারের আশা।
অনুষ্ঠানে মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*